জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার ব্যাপারে ভারতকে ওবামার সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার ঐকান্তিক আকাঙ্ক্ষাকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।আজ সোমবার ভারতের লোকসভা ও রাজ্যসভার যৌথ সভায় ভাষণে তিনি এ সমর্থনের কথা জানান। এ সময় উপস্থিত সাংসদেরা তুমুল করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান। বর্তমানে পাঁচটি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য। ভারতকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হলে জাতিসংঘকে সংস্কার করা প্রয়োজন। আর এটি সময় সাপেক্ষ ব্যাপার। পিটিআই।