জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার কর্মকর্তাকে জবাই করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বকশী বাজারে জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার কর্মকর্তা ইদ্রিস ব্যাপারীকে (৫০) জবাই করে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে সংস্থার কার্যালয়ে কে বা কারা তাঁকে হত্যা করে চলে যায়।নিহত ইদ্রিসের স্ত্রী পারভীন জানান, দুপুরে খাওয়ার পর তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী স্বামী কার্যালয়ের একটি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কে বা কারা তাঁকে জবাই করে ফেলে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল তিনটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।