জাতীয় চার নেতা হত্যার বিচার বাংলার মাটিতে করবই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয় চার নেতার হত্যার বিচার বাংলার মাটিতে করবই করব। আমরা জেলহত্যার বিচার শুরু করেছিলাম। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার তা হতে দেয়নি। তারা দেবেই বা কেন? যারা খুনিদের মদদদাতা ও ষড়যন্ত্রকারী, তাদের কাছ থেকে এটা ছাড়া আর কী আশা করা যায়।’জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বুধবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল ক্ষমতার বাইরে থাকলে জনগণের কথা বলে, আর ক্ষমতায় থাকলে লুটপাট করে খায়। লুটপাট করে হাজার হাজার টাকা বানায় আর সাধারণ মানুষ হাহাকার করে। আওয়ামী লীগের নীতি ঠিক উল্টো। আমরা মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এ লক্ষ্যে আমাদের সরকার কাজও করছে। বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সংসদে আসেন। সংসদে এসে জনগণের হয়ে কথা বলুন। জনগণের সমস্যা নিয়ে সোচ্চার হোন।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্যে দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, হাসানুল হক ইনু প্রমুখ।