অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাতীয় পতাকার আকৃতি, গড়ন, রং এবং তা উত্তোলনের ক্ষেত্রে কিছু অনুমোদিত নিয়মকানুন রয়েছে, যা সবাইকে অনুসরণ করতে হয়। পতাকাবিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং: গাঢ় সবুজ এবং ১০: ৬ অনুপাতে আয়তাকার হবে, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত। লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। বৃত্তের কেন্দ্রবিন্দুর অবস্থান হবে পতাকার দৈর্ঘ্যের ৯/২০ অংশ থেকে টানা লম্বের এবং প্রস্থের মাঝখান দিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে। পতাকার সবুজ অংশ হবে প্রসিয়ন গাঢ় সবুজ (এইচ-২ আরএস, হাজারে ৫০ ভাগ হিসেবে), লাল বৃত্তের অংশ হবে প্রসিয়ন উজ্জ্বল এইচ-২ আরএস, হাজারে ৬০ ভাগ হিসেবে। ভবনের আকার ভেদে পতাকার আকার হবে: ১০ র্X৬র্ ; ৫X৩র্ ; ২১/র্২ X ১১/র্২। মোটরগাড়িতে ব্যবহূত পতাকার আকার: ১২১/র্২র্ X ৭১/র্২র্ দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠানে ব্যবহূত টেবিল পতাকার আকার হবে: ১র্০র্ X র্৬র্ ।সূত্র: বাংলাপিডিয়া