জাতীয় পতাকা অবমাননার শাস্তি ২ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও জাতীয় প্রতীক অবমাননা করার সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা অথবা একসঙ্গে উভয় দণ্ড। আজ রোববার এ সংক্রান্ত আইনের সংশোধনী-২০১০-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালাম আজাদ জানান, আজকের বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন-২০১০ এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।