জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮২১ জন কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ রোববার প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একাডেমি ভবনের নিচতলায় সপ্তম দিনের মতো তাঁরা এ কর্মসূচি পালন করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ চাকরিরক্ষা কমিটির উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত প্রতীকী অনশন পালন করা হয়। একই সময়ে অবস্থান ধর্মঘট কর্মসূচিও অব্যাহত থাকে। পরে চাকরিরক্ষা কমিটির আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় চাকরি পুনর্বহালের দাবি জানানো হয়।চাকরিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মিয়া হোসেন রানা প্রথম আলোকে বলেন, কাল সোমবার এ ব্যাপারে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হবে।বিগত চারদলীয় জোট সরকারের আমলে এসব নিয়োগপ্রাপ্তদের চাকরির বৈধতা নিয়ে গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক একটি রিভিউ পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই নিয়োগ কার্যক্রম অবৈধ ঘোষণা করেন। পরে ১০ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে এ রায় বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করে।