জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালকের পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ২০১১ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে। আজ শনিবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।