জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুতরা ধর্মঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিচ্যুত করার প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮২১ জন কর্মকর্তা-কর্মচারী গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ রোববার অবস্থান ধর্মঘট পালন করছেন। ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচে জড়ো হয়ে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনকারীদের দাবি, তাঁদের প্রতি অবিচার করা হয়েছে। তাঁরা চাকরিচ্যুতির আদেশ বাতিল করে তাঁদের পুনর্বহালের দাবি জানান। প্রসঙ্গত, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮২১ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে গত ২৩ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিচ্যুত করা হয়। কর্তৃপক্ষ বলছে, আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রয়োজন নেই।