জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হারুন-অর-রশিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুন-অর-রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান এ বিষয়ে অনুমোদন দেন। রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।অধ্যাপক হারুন-অর-রশিদ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য কাজী শহীদুল্লাহর মেয়াদ ২৪ ফেব্রুয়ারি শেষ হয়। এর পর থেকে পদটি শূন্য ছিল।