জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ নোমান উর রশীদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও অস্থায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। আগামী চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। আগের কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদের মেয়াদ শেষ হওয়ায় নোমান উর রশীদকে নিয়োগ দেওয়া হয়েছে।