জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় আগামীকাল মঙ্গলবারের স্নাতকোত্তর ২০১০ সালের প্রথম পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ১৮ মার্চ সোমবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার সন্ধ্যায় জানানো হয়, অনিবার্য কারণে মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।প্রসঙ্গত, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আগামীকাল মঙ্গলবার হরতাল আহ্বান করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।