জাতীয় শিশুনীতি ২০১০ চূড়ান্ত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অধিকার নিশ্চিত করতে জাতীয় শিশুনীতি ২০১০ চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে শতভাগ শিশুকে বিদ্যালয়ে নিয়ে আসা হবে। ২০১৫ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শিশুদের মানসিক বিকাশে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, এমন কোনো ছবি বা সংবাদ প্রকাশ করা উচিত নয়, যা শিশুর মনে বিরূপ প্রভাব ফেলতে পারে। তিনি গণমাধ্যমে শিশুদের সাফল্যের সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।