জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি শহীদুল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার-ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে হাজি শহীদুল ইসলামকে আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপি-সমর্থিত শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি।মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার মাহবুবুর রহমান জানান, আজ ভোরে শহীদুলকে তাঁর টঙ্গীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা আশুলিয়া ও রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশানসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর করেন। পুলিশ তাঁদের এ কাজে বাধা দিলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এসব ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। ওই সব মামলায় শহীদুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।