জাতীয় অধ্যাপক এম আর খানকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিশুরোগ বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক এম আর খানকে আগামী ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংবর্ধনা দেওয়া হবে।শিশুস্বাস্থ্যের উন্নয়ন ও সুরক্ষায় বিশেষ অবদান রাখার কারণে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশ ডেভেলপমেন্ট জার্নালিজম ফোরাম এবং এসএএসসি-৮৬ যৌথভাবে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে।এ উপলক্ষে একটি জাতীয় সংবর্ধনা কাউন্সিলও গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক এই কাউন্সিলের প্রধান উপদেষ্টা। ইউএনবি