সাতক্ষীরায় ফুটবলে উকসা স্কুল চ্যাম্পিয়ন
জাতীয় আন্তস্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
৩৯তম জাতীয় আন্তস্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা পর্যায়ের ফুটবল ফাইনালে কালিগঞ্জ উকসা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ ফাইনালে কালিগঞ্জ উকসা মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া কেসিজি মাধ্যমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে শিরোপা লাভ করে।১৮ সেপ্টেম্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। উপজেলাভিত্তিক চ্যাম্পিয়ন হয়ে ২৭ সেপ্টেম্বর কালিগঞ্জ উকসা মাধ্যমিক বিদ্যালয় ৩-০ গোলে শ্যামনগর পাইলট হাইস্কুলকে হারিয়ে এবং কলারোয়া কেসিজি মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে আশাশুনি বড়দল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে।সাঁতার: ২৮ সেপ্টেম্বর সাঁতার প্রতিযোগিতায় বড় গ্রুপে ১০০ মিটার মুক্তসাঁতারে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ইব্রাহিম খলিল প্রথম ও কালিগঞ্জ পাইলট স্কুলের আবদুস সবুর দ্বিতীয়, ২০০ মিটার মুক্তসাঁতারে সাতক্ষীরা আলিয়া মাদরাসার অলিউল্লাহ প্রথম ও রফিকুল দ্বিতীয়, ১০০ মিটার চিৎসাঁতারে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের সাগর হোসেন প্রথম ও কালিগঞ্জ মুজিব রুবি মডেল বিদ্যালয়ের মিজানুর রহমান দ্বিতীয় এবং ১০০ মিটার বুকসাঁতারে কলারোয়া কয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ইমরুল হোসেন প্রথম ও সাকাত আলী দ্বিতীয় হয়। বালক মধ্যম গ্রুপের ১০০ মিটার মুক্তসাঁতারে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের মিঠুন ইসলাম প্রথম ও সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ইয়াসিন আলী দ্বিতীয়, ৫০ মিটার চিৎসাঁতারে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের সিরাজুল ইসলাম প্রথম ও আফজাল হোসেন দ্বিতীয় এবং ৫০ মিটার বুকসাঁতারে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের আফজাল প্রথম ও আবিদ হোসেন দ্বিতীয় হয়েছে।কাবাডি: ছাত্রদের কাবাডিতে চ্যাম্পিয়ন হয় কলারোয়া জিকেএম মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় দেবহাটা এটি মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রীদের কাবাডিতে চ্যাম্পিয়ন হয় সাতক্ষীরা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় কলারোয়া মহিলা মাদ্রাসা।হ্যান্ডবল: ছাত্রদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয় সাতক্ষীরা পিএন স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্স আপ হয় কালিগঞ্জ পাইলট স্কুল। ছাত্রীদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয় সাতক্ষীরা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় কালীগঞ্জ পাইলট স্কুল। বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ।