জাতীয় ইস্যুতে সংসদে এসে আলোচনার আহ্বান স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ইস্যুতে সাংসদদের সংসদে এসে আলোচনার আহ্বান জানিয়েছেন সংসদের স্পিকার আবদুল হামিদ। তিনি বলেছেন, সংসদে থেকে জাতীয় ইস্যুভিত্তিক যেকোনো বিষয়ে সমঝোতা ও সিদ্ধান্তে উপনীত হওয়া যায়।আজ রোববার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে স্পিকার সাংসদদের উদ্দেশে এ আহ্বান জানান। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় স্পিকার আবদুল সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল সংসদে যোগ দেয়নি।স্পিকার বলেন, ‘সংসদের এ অধিবেশনে বাজেট উপস্থাপিত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সরকারের এক বছরের আয়-ব্যয় ও উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব বিবরণী সংসদে উপস্থাপন করতে হয়। আশা করি, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের খঁ্্্ুটিনাটি তুলে ধরে বাজেটকে আরও অর্থবহ করতে ভূমিকা রাখবেন।’জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংসদে আলোচনার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘সংসদ সদস্যরা যেকোনো বিষয়ে সংসদে এসে আলোচনা করতে পারেন। জাতীয় ইস্যুগুলোতে আলোচনার মাধ্যমে সমঝোতা অথবা সিদ্ধান্তে উপনীত হওয়া যেতে পারে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশই সকল অগণতান্ত্রিক শক্তিকে রুখতে পারে। আশা করি, আপনারা সংসদে এসে কথা বলবেন এবং বিভিন্ন ইস্যুতে বিতর্ক করবেন। সংসদীয় কার্যক্রমে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিতর্কের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে।’স্পিকার বলেন, জনগণ আশা করে, দেশের সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে সংসদ। সংসদ যত বেশি কার্যকর হবে, গণতন্ত্রও তত বেশি শক্তিশালী হবে। তাই সব সদস্যকে সংসদমুখী হতে হবে। ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কারণ গণতন্ত্র এখন আর ভোটাধিকার ও নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে।২৮ জুন বাজেট পাস: সংসদের সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ জুন ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাস হবে। ৭ জুন এ বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি স্পিকার আবদুল হামিদ সভায় সভাপতিত্ব করেন।সভার সিদ্ধান্ত অনুযায়ী সংসদে বাজেটের ওপর ৪০ ঘণ্টা আলোচনা হবে। প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল সোয়া পাঁচটায় শুরু হবে। সভায় অধিবেশনে উত্থাপনের জন্য পাওয়া বিভিন্ন সরকারি ও বেসরকারি বিল এবং নোটিশ নিয়ে আলোচনা হয়।কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন। এ ছাড়া কমিটির সদস্য এইচ এম এরশাদ, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আব্দুস শহীদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, রহমত আলী, রাশেদ খান মেনন ও আবদুল মতিন খসরু সভায় অংশ নেন।