জাতীয় উৎসবের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ও ১১ ফেব্রুয়ারি জাতীয় গণিত উৎসব ২০১২আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১২। শুক্র ও শনিবার অনুষ্ঠেয় এ উৎসবের প্রধান আকর্ষণ দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। এ অলিম্পিয়াডের জন্য ইতিমধ্যে ১৭টি স্থানে আঞ্চলিক গণিত উৎসবের এক হাজার ৯৫ জন নির্বাচিত হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, সিরাজগঞ্জ, নোয়াখালী, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, ঢাকা (১) ও ঢাকা (২) আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা জাতীয় উৎসবে যোগ দেবে। থাকছে জাজিরার ১৬ বিজয়ী। তাদের সবার বরাবর চিঠি পাঠানো হচ্ছে। চিঠি না পেলেও আঞ্চলিক বিজয়ীদের হলুদ রঙের টি-শার্ট পরে এবং বিজয়ীর সনদ নিয়ে উৎসব প্রাঙ্গণে হাজির হতে হবে। ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ১০ ফেব্রুয়ারি সকাল আটটায় উৎসব শুরু হবে। শুরুতে আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিজ নিজ অঞ্চলের বুথ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর সকাল নয়টায় উদ্বোধন অনুষ্ঠানের পর সকাল ১০টা থেকে শুরু হবে সব ক্যাটাগরির শিক্ষার্থীর অংশগ্রহণে দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা দুই ঘণ্টা, জুনিয়র ক্যাটাগরির তিন ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা হবে চার ঘণ্টা। ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকাল সাড়ে আটটা থেকে বেলা একটার মধ্যে উৎসবের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জাতীয় উৎসবের স্থান সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকার মোহাম্মদপুরে আসাদ এভিনিউয়ে অবস্থিত। আসাদগেট থেকে মোহাম্মদপুরের দিকে সামান্য এগোলেই বাঁ পাশে পড়বে বিদ্যালয়টি। আঞ্চলিক বিজয়ীদের জন্য লক্ষণীয়১০ ফেব্রুয়ারি সকাল আটটার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে হবে।সব বিজয়ী বরাবর চিঠি পাঠানো হচ্ছে। চিঠি না পেলেও আঞ্চলিক বিজয়ীদের হলুদ রঙের টি-শার্ট পরে এবং বিজয়ীর সনদ নিয়ে উৎসব প্রাঙ্গণে হাজির হলেই চলবে— উৎসবস্থলে এসে নিজ নিজ অঞ্চলের বুথ থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অলিম্পিয়াডে জ্যামিতি বক্স ব্যবহার করা যাবে, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।