জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সর্বস্তরের মানুষ ১১২তম জন্মজয়ন্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আজ সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ ছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে।সকাল সাতটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দলও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা জানায়।