জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। জাতি আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে দিনটি। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন কবির সমাধিতে আজ শনিবার সকাল থেকেই সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। কবির পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট ও নজরুল আবৃত্তি একাডেমিসহ অনেক প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানিয়েছে।