জাতীয় কারুশিল্প মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারুশিল্পের জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধার ও শিল্পীদের সৃজন-শীলতায় নতুন মাত্রা সঞ্চারে প্রেরণা দিতে জাতীয় কারুশিল্পী পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে জাতীয় কারুশিল্প মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের।আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা ভবন প্লাজায় বিকেলে শুরু হবে পাঁচ দিনব্যাপী কারুশিল্প মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেওয়া হবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।