বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২৬ অক্টোবর কুষ্টিয়ায় শুরু হয়েছে। কুষ্টিয়া ভেন্যুর খেলা উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্রিকেট কমিটির সভাপতি অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীতিশ চন্দ্র সাহা ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জহুরুল হক চৌধুরী।কুষ্টিয়া স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা দল ৭০ রানে নড়াইল জেলা দলকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝিনাইদহ জেলা দল ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৪ রান করে। জবাবে নড়াইল জেলা দল ৩৪ দশমিক পাঁচ ওভারে সবকটি ইউকেট হারিয়ে ১২৪ রান করে। আম্পায়ার ছিলেন বদরুদ্দিন শেখ ও হাবিবুর রহমান।এ প্রতিযোগিতা খুলনা বিভাগের তিনটি ভেন্যু খুলনা, যশোর ও কুষ্টিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। লিগভিত্তিক খেলায় কুষ্টিয়া ভেন্যুতে ঝিনাইদহ, নড়াইল, যশোর ও মাগুড়া জেলা দল পরস্পর মোকাবিলা করবে।