জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আগামী ২৫ এপ্রিল থেকে ০৬ মে দুই সপ্তাহের ‘বেতার ও টিভি অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। প্রার্থীদের সংবাদ পাঠ ও মানসম্পন্ন অনুষ্ঠান পরিবেশনায় জ্ঞান ও দক্ষতা বাড়ানোই এই পাঠ্য ধারার উদ্দেশ্য বললেন. জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক ও পাঠ্যধারা পরিচালক সৈয়দ তাসমিনা আহমেদ।গণমাধ্যমে কর্মী হিসেবে পেশা গড়তে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এ কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই স্নাতক হতে হবে। আবেদনপত্র ইনস্টিটিউট থেকে ২০ টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে। ১৫ এপ্রিল পর্যন্ত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল ২০১০। সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে আবেদনকারীদের আগামী ১৯ এপ্রিল ২০১০ সকাল ১০টায় ইনস্টিটিউটে রিপোর্ট করতে হবে। মনোনীত প্রার্থীদের কোর্স ফি বাবদ ১,০০০/- টাকা ‘মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট’-এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। বিস্তারিত যোগাযোগ—ড. সৈয়দা তাসমিনা আহমেদ, উপ-পরিচালক ও পাঠ্যধারা পরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ, দারুস সালাম, এ ডব্লিউ চৌধুরী রোড, ঢাকা-১২১৬ ফোন: ৯০০২৩৪৬কৃষ্ণ কুমার সাহা