জাতীয় গণিত উর্যাসব আজ শুরু
আজ শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় গণিত উর্যাসব-২০১১ ও নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে এ উর্যাসবের আয়োজন করেছে।দেশের শিক্ষার্থীদের গাণিতিক উর্যাকর্ষ বাড়ানো ছাড়াও নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল বাছাই গণিত উর্যাসবের লক্ষ্য।আজ সকাল নয়টায় এ আয়োজনের উদ্বোধন করবেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা।দেশের ১৩টি শহরে আয়োজিত আঞ্চলিক গণিত উর্যাসবে বিজয়ী ৮২০ জন ও গত বছর কাজাখস্তানে অনুষ্ঠিত ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ গণিত দলের তিন সদস্যসহ মোট ৮২৩ জন শিক্ষার্থী দুই দিনের জাতীয় উর্যাসবে অংশ নিচ্ছে।দুই দিনের গণিত উর্যাসবে শিক্ষার্থী ছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ, বিজ্ঞানীসহ বিশিষ্টজনেরা। এঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুর্যাফুজ্জামান, গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি এবং অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ড. হুমায়ূন কবীর, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক আনিসুল হক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।আজ উর্যাসবের প্রথম দিন প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে হবে উর্যাসবের মূল পর্ব নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। এ ছাড়াও থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানের পর একে একে গণিত অলিম্পিয়াড, শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চমক অনুষ্ঠানসহ নানা আয়োজনে ব্যস্ত থাকবে উর্যাসব প্রাঙ্গণ।কমপিউটার জগত-এর সৌজন্যে প্রথম আলোর ওয়েবসাইটে (www.prothom-alo.com) এই প্রথমবারের মতো জাতীয় গণিত উর্যাসব ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলা লায়নের সৌজন্যে উর্যাসব প্রাঙ্গণ থাকবে বিনা মূল্যের ইন্টারনেট সংযোগের আওতায়। এবিসি রেডিও এবং ইন্টারনেট রেডিও বিজয় মাঠ থেকে সর্বশেষ তথ্য প্রচার করবে।কাল ১২ ফেব্রুয়ারি সকালে বন্ধুতা পর্ব, ভাষা, মুক্তিযুদ্ধের গান, গণিত নিয়ে পটগান, প্রথম বাংলাদেশ রুবিক্স কিউব সমাধান প্রতিযোগিতা এবং বেলা ১১টা থেকে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে এ বছরের গণিত উর্যাসব। উর্যাসবে বিভাগীয় আয়োজকদেরও পুরস্কৃত করা হবে। এ ছাড়া থাকবে গণিত সম্মাননা ও ২০১০ সালের সেরা গণিত ক্লাবের পুরস্কার প্রদান। বিজয়ীদের সার্টিফিকেট নিয়ে কমলা রঙের টি-শার্ট পরে আজ সকাল আটটায় উর্যাসবস্থল সেন্ট যোসেফ স্কুলে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।