জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ড গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় একটি জুরি বোর্ড গঠন করেছে। ১১ সদস্যের এই জুরি বোর্ডের সভাপতি তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান এবং সদস্যসচিব সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর। অন্য সদস্যরা হলেন আলমগীর, ফারুক, রোজিনা, দেলোয়ার জাহান ঝন্টু, সুজেয় শ্যাম, সাদি মহম্মদ, এ আর জাহাঙ্গীর, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানুল ইসলাম চৌধুরী এবং ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন্নাহার।জানা গেছে, ২০১০ সালে মুক্তি পাওয়া ছবিগুলো সংশ্লিষ্ট প্রযোজকেরা ৮ ডিসেম্বর পর্যন্ত সেন্সর বোর্ডে জমা দিতে পারবেন।