জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজানের তারিখ নির্ধারণ, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কাল বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।সন্ধ্যা সাতটা ২০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা বলা হয়। খবর: বাসস।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য যেকোনো উপায়ে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৫১, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭, ৯৫৫৫৯৪৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-৯৫৬৩৩৯৭।