জাতীয় জাদুঘর থেকে পদক-মুদ্রা চুরির ঘটনায় মামলা, ৫ জন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘর থেকে দুটি পদক ও ২৪টি মুদ্রা চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২৬ জুন জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস বাদী হয়ে শাহবাগ থানায় একটি চুরির মামলা করেন। এ ঘটনায় জাতীয় জাদুঘরের পাঁচ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন উপ কিপার নূরে নাসরিন, সহকারী কিপার সাইফুজ্জামান, নিরাপত্তাকর্মী দুলাল মিয়া, আবদুল করিম ও আলমগীর চৌধুরী। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাতীয় জাদুঘর থেকে পদক ও মুদ্রা চুরির ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।