জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা নারীর মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিতকরণসহ নারী উন্নয়নের লক্ষ্যে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ খসড়া অনুমোদন করেছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।বৈঠকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখার জন্যে পাঁচটি বিদেশি সংগঠন এবং ৫০ জন বিদেশি নাগরিককে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে তাঁদের এই সম্মাননা দেওয়া হবে।প্রস্তাবিত জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১-তে নারীর মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিতকরণের পাশাপাশি শিক্ষা, প্রশিক্ষণ, ক্রীড়া-সংস্কৃতি ও জাতীয় অর্থনীতির সব কর্মকাণ্ডে নারীর সক্রিয় অংশগ্রহণ ও সম-অধিকার নিশ্চিতকরণ, দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রতিবন্ধী নারীদের বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে চলচ্চিত্র সংশোধন নিবন্ধন আইন-২০১১, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ও ভূমি গ্রহণ আইন ২০১১-এর খসড়া অনুমোদন করা হয়। মন্ত্রিসভা বিমসটেকের সদর দপ্তর ঢাকায় স্থাপনের প্রস্তাব অনুমোদন করে।বৈঠকে ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন-২০১১-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, অনেক সময় দেখা যায়, প্রকল্পের ভূমি গ্রহণের আগে ক্ষতিপূরণ আদায়ের প্রত্যাশায় প্রকল্প এলাকায় ঘরবাড়ি তৈরি করা হয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্যই ভূমি গ্রহণ আইনের প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির অনুসমর্থন অনুমোদন দেওয়া হয়।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার মালদ্বীপ সফরের বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। খবর: বাসস