জাতীয় নির্বাচনে ইভিএমের প্রস্তুতি থাকবে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার বিষয়ে বর্তমান নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত না নিলেও সব ধরনের প্রস্তুতি রাখা হবে। আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মতো বড় পরিসরে ইভিএম ব্যবহারের আগে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। ইভিএম ব্যবহারের ব্যাপারে সিদ্ধান্ত না হলেও সব প্রস্তুতি থাকবে। যাতে নির্বাচনের আগ মুহূর্তে এ নিয়ে কোনো ঝামেলা না হয়।সিইসি জানান, যথাসময়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদের বাধ্যবাধকতার কথা তুলে ধরে সিইসি বলেন, একসঙ্গে কয়েক বছরের তথ্য সংগ্রহ করতে গেলে বেশ চাপে থাকতে হয়। এবারও তা করতে গিয়ে লোকবল বেশি নিয়োগ ও কাজ তিনগুণ বেড়ে যাচ্ছে। এই চাপ এড়াতে প্রতিবছর হালনাগাদ করতেই হবে। এ বিষয়ে আইনি বাধ্যবাধকতাও রয়েছে। তিনি জানান, ১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে সব ধরনের প্রস্তুতি ইসির রয়েছে।