বাংলাদেশের জাতীয় পতাকার আকৃতি, গড়ন, রং ও পতাকা উত্তোলনের ধরন কিছু অনুমোদিত নিয়মকানুন অনুসরণ করে।পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০: ৬ অনুপাতে আয়তাকার; তাতে থাকবে সবুজ অংশের মধ্যে একটি লাল বৃত্ত।লাল বৃত্তের ব্যাসার্ধ: পতাকার লাল বৃত্তের ব্যাসার্ধ হবে এর মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। বৃত্তের কেন্দ্রবিন্দুর অবস্থান হবে পতাকার দৈর্ঘ্যের ৯/২০ অংশ থেকে টানা লম্ব ও প্রস্থের মধ্য দিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে।পতাকার সবুজ অংশ: প্রসিয়ন গাঢ় সবুজ এইচ-২ আরএস, হাজারে ৫০ ভাগ হিসেবে; লাল বৃত্তের অংশ হবে প্রসিয়ন উজ্জ্বল কমলা রং এইচ-২ আরএস, হাজারে ৬০ ভাগ হিসেবে।ভবনের আকারভেদে পতাকার আকার: ১র্০ র্x ৬র্ ; ৫র্ x ৩র্ ; ২১/র্২ x ১১/র্২।মোটরগাড়িতে ব্যবহূত পতাকার আকার: ১২১/র্২র্ x ৭১/র্২র্ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠানে ব্যবহূত টেবিল পতাকার আকার : ১র্০ র্x র্৬র্ ।সূত্র: বাংলাপিডিয়া