জাতীয় পতাকা উত্তোলন না করায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ রোববার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন না করায় কসবা পুরাতন বাজারের ১১ জন ব্যবসায়ীকে মোট এক হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এই আদালতের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল ইসলাম। প্রথম আলোকে তিনি জানান, কসবা পুরাতন বাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। তাই ১১টি দোকানের মালিকদের মোট এক হাজার ৩০০ টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ রকম কাজ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।