জাতীয় প্রেসক্লাবে বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে।ক্লাব প্রাঙ্গণে বেলা তিনটায় বইমেলার উদ্বোধন করবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। মেলায় ৪০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।এ ছাড়া মেলার মঞ্চে প্রতিদিন বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি