জাতীয় প্রেসক্লাবে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের আয়োজনে শুরু হলো স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী বইমেলা। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বিকেলে ক্লাব চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি কাজী রওনাক হোসেন, বক্তৃতা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাসানউজ্জামান খান, প্রবীণ সদস্য আহমেদ জামান চৌধুরী ও সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।মেলায় দেশের প্রতিনিধিত্বশীল ৪০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত বিজয় দিবস পর্যন্ত মেলা খোলা থাকবে।