জাতীয় প্রেসক্লাবে শিশু আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের ছেলেমেয়েদের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা গতকাল শেষ হয়েছে।শুক্রবার সকালে ছিল ক্রীড়া প্রতিযোগিতা। এর আগে চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজের পর বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে উলফাৎ কবীর ও রুখসানা কবীর জাদু পরিবেশন করেন। ক্লাবের শিশু শিক্ষা কার্যক্রমের শিশুরা সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করে। গান গেয়ে শোনায় শিশুশিল্পী মন, নাবিল ও ক্লোজআপ ওয়ান তারকা বিউটি।