জাতীয় বিশ্ববিদ্যালয়: নিয়োগসহ বিভিন্ন অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পেশ
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এক হাজার ১০৫ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ এবং অন্যান্য অনিয়ম তদন্তে গঠিত কমিটি আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহর কাছে প্রতিবেদন পেশ করে। কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আবু সাঈদ খান আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন পেশ করেন।জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি-৭১ অনুসারে বিগত জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১০৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং অন্যান্য অনিয়মসংক্রান্ত জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণী নোটিশের জবাব দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১১২তম সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৩১ ডিসেম্বর কমিটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে।তদন্ত কমিটির সদস্যরা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তোফায়েল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ডিন (ভারপ্রাপ্ত) এস এম আবু রায়হান ও ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজা চৌধুরী।ওকে