জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের সম্মান দ্বিতীয় বর্ষের ১১টি বিষয়ের ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, ইসলামি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও অর্থনীতি।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, অন্যান্য বিষয়ের ফল শিগগিরই অনলাইনে প্রকাশ করা হবে। ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।