জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্বে ভর্তি ৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষ পর্ব (নিয়মিত) কোর্সে বিলম্ব ফি ছাড়া আগামী ৮ আগস্ট এবং বিলম্ব ফিসহ ২৭ আগস্ট পর্যন্ত ভর্তি চলবে। আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nuadmission.info/mf এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.edu.bd থেকে জানা যাবে। ভর্তিসংক্রান্ত তথ্যের জন্য মুটোফোনে ০১৯১৭৭৭৯৩৮৬ ও ০১৭৬৫২৭২২২২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।