জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালকের পরীক্ষা শুক্রবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় আগামীকাল মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা শুক্রবার (৮ জানুয়ারি) সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।