জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালকের পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় আগামীকাল বৃহস্পতিবারের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ শিগগিরই দৈনিক পত্রিকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd ) ও (www.nubd.info) প্রকাশ করা হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থগিত হওয়া গত ৪ ডিসেম্বরের ২০১০ সালের সম্মান পরীক্ষা ২৪ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বরের পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।