জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালকের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল বুধবার অনুষ্ঠেয় পরীক্ষাগুলো অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সরকারি এক তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, বাকি পরীক্ষাগুলোর পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে। কোনো কারণ দর্শানো ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।