জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালকের পরীক্ষা ৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কাল মঙ্গলবার অনুষ্ঠেয় ২০১০ সালের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ, পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ৫ মে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।