জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালকের পরীক্ষাও স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব পরীক্ষাও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য দুটি ওয়েবসাইটে (www.nuadmission.info), (www.nubd.info) পাওয়া যাবে।মুক্তিযুদ্ধকালে মাবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে আগামীকাল হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। হরতালের কারণে গত মঙ্গল ও বুধবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।