জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালকের সব পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় আগামীকাল রোববারের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য দিনের পরীক্ষাগুলো অপরিবর্তিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি (পাস) পরীক্ষা চলছে।