জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১১ সালের সম্মান প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি আংশিক পরিবর্তন করা হয়েছে।পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সিলেবাসে ২৪ নভেম্বর এবং ২০০৯-১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী আগামী ২৮ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৬ অক্টোবর। তবে অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।