জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ সম্মান পরীক্ষা শুরু ২৪ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালের প্রথম বর্ষ সম্মান পরীক্ষা আগামী ২৪ অক্টোবর রোববার থেকে শুরু হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল নয়টা থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ আজ সোমবার এ কথা জানিয়েছে।পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট কলেজে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।