জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের সম্মান প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুরু হবে। আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।