জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফরম ওয়েবসাইটে
জাতীয় বিশ্ববিদ্যালয় বেসরকারি কলেজের সব কার্যক্রম যথাযথ, নির্ভুল ও দ্রুত সম্পাদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফরম ওয়েবসাইটে দিয়েছে। এখন থেকে কলেজ অধিভুক্তি, পরিচালনা পরিষদ নিয়োগসহ বিভিন্ন আবেদন ফরম ও সংশ্লিষ্ট নিয়মকানুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে। আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।ওয়েবসাইটে অধিভুক্তির আবেদন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বিদ্যোত্সাহী সদস্য মনোনয়নের আবেদন ফরম, বেসরকারি কলেজে অধ্যক্ষ পদে পুনর্নিয়োগের আবেদন ফরম, অস্থায়ী কমিটির সভাপতি ও বিদ্যোত্সাহী সদস্য মনোনয়নের আবেদন ফরম, বেসরকারি কলেজ-শিক্ষকদের পেশাগত অসদাচরণ ও নৈতিক স্খলনের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির জন্য আবেদন ফরম, বেসরকারি কলেজে শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ডে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মনোনয়নের আবেদন ফরম এবং বেসরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগের জন্য পূর্বানুমতির জন্য আবেদন ফরম রাখা হয়েছে।এ ছাড়া অধিভুক্তিসংক্রান্ত সংশোধন রেগুলেশন ২০০০, বেসরকারি কলেজ-শিক্ষকদের চাকরির শর্তাবলিসংক্রান্ত বিধি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় (অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটি) সংশোধন সংবিধি-১৯৯৮ ওয়েবসাইটে পাওয়া যাবে।ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে (মুখপত্রসহ) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরে জমা দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশি¬ষ্ট সবার প্রতি অনুরোধ রেখেছে।