জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ২৫ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল ২৫ জানুয়ারি (সোমবার) প্রকাশ করা হবে। তিন লাখ আট হাজার ১৬০ জন ছাত্রছাত্রী এবারের পরীক্ষায় অংশ নেন। ২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টায় পাঁচটি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.nuadmission.com এবং www.nu.edu.bd-তেও ফলাফল পাওয়া যাবে।আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।