প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের কয়েক শ শিক্ষার্থী সেশনজট নিরসনের দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেশনজট নিরসন ছাত্র পরিষদের ব্যানারে মানববন্ধন করছেন। ওই পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমরান মাহমুদ বলেন, ‘আমরা সেশনজট থেকে মুক্তি চাই। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের বাস্তবায়ন চাই।’ তিনি বলেন, ‘বছরের পরীক্ষা বছরেই হতে হবে। তিন মাসের মধ্যে ফলাফল দিতে হবে।’ মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, চার বছরের অনার্স করতে তাঁদের সাত-আট বছর লাগছে। তাঁরা এ অবস্থার নিরসন চান। অন্য শিক্ষার্থীদের তুলনায় তাঁরা কম মেধাবী না হওয়ার পরও সেশনজটের কারণে পড়াশোনা শেষ করতে তাঁদের অনেক সময় লাগছে। পড়াশোনা শেষ করার পর চাকরির ক্ষেত্রে বয়সের কারণে সুযোগ কমে যাচ্ছে।