জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের চতুর্থ বর্ষ (চূড়ান্ত) স্নাতক (সম্মান) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।