জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৮ সালের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার আটটি বিষয়ের ফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। বিষয়গুলি হচ্ছে রসায়ন, হিসাববিজ্ঞান, গণিত, ভূগোল, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, মিউজিক, অর্থনীতি এবং উদ্ভিদবিদ্যা। এ নিয়ে ২০০৮ সালের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার সব বিষয়ের ফলাফল প্রকাশ করা হলো। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইটে (www.nu.edu.bd) এ ফল পাওয়া যাবে। ফরম পূরণের তারিখ ঘোষণা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের দ্বিতীয় বর্ষ স্নাতক সম্মান পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০১২ পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।